বান্দরবান প্রতিনিধিঃ আজ সারা দেশের ন্যায় বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই উপহার পেলো। শিশুরা নতুন বছরে নতুন বই পেয়ে বই পেয়ে অনেক খুশি । তারই ধারাবাহিকতায় বান্দরবানেও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বই বিতরণ করা হয় প্রতিটা শিক্ষার্থীদের মাঝে।

আজ ১জানুয়ারী বুধবার সকালে বিভিন্ন স্কুলের নিয়ে নিয়ে ন্যায় চেমী মুখ আনুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও এই বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, এসএমসি কমিটির সভাপতি আলহাজ্ব বশির আহমেদ, অভিভাবক ও শিক্ষক কমিটির সভাপতি মোরশেদুল ইসলাম সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিরা বলেন,সরকার ছেলেমেয়েদের পড়ালেখার জন্য অনেক গুরুত্ব সহকারে বইপত্র প্রকাশনা করছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ সম্পর্কে সকলের মাঝে সচেতনতা তৈরি করেছে ।

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার আর তিনি তার কার্যক্রম এই নতুন বছরের শুরুতে বই বিতরণের মাধ্যমে তা প্রকাশ করেন। নতুন বছরের এই বই পেয়ে প্রতিটা ছেলে মেয়ে অনেক খুশি তারা একদিন এই বই থেকে জ্ঞান আহরণ করে আলোকিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবে। এইবার বান্দরবানের সদরে ৭৮৫৫০, রুমা ১৬৮৮৮, রোয়াংছড়ি ২৪৮০৩, থানচি ২২৯৮৮, লামা ১১৫৩২৮, নাইক্ষ্যংছড়ি ৬২৬৫০, আলীকদম ৪৮৮০০ মোট ৩৭১০০৭ বই বিতরণ করা হয়।

রিমন পালিত
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে