কুষ্টিয়া মিরপুরের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “উৎসাহ” এনজিও।এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ অক্লান্ত পরিশ্রম করছেন দুস্থ ও অসহায় জনগনের দ্বারগোড়ায় সাস্থ্যসেবা পৌছে দিতে।তার প্রতিষ্ঠান “উৎসাহ”সংস্থার পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন করছেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড কেন্দ্রিক,যার মাধ্যমে উপকৃত হচ্ছে সমাজের নিম্নবিত্ত সাধারন মানুষ।

এই প্রতিষ্ঠানে কাজ করছেন তিনজন এমবিবিএস ও একজন চক্ষু বিশেষজ্ঞ ডিএমএফ ডাক্তার ।নিবিড়ভাবে রোগনির্ণয় করে সঠিক চিকিৎসা প্রদান করায় ইতিমধ্যেই এ প্রকল্পের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে এই টিমে দুইজন গাইনী বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার থাকায় গ্রামের দুস্থ অসহায় যে সব নারী শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না,তারা খুবই উপকৃত হচ্ছেন।তাছাড়া এ এলাকায় চক্ষু ও নাক কান গলা বিষয়ে চিকিৎসক সংকট থাকায় এই প্রতিষ্ঠানের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উপকৃত হচ্ছেন খেটে খাওয়া সাধারন মানুষ।

এ প্রসঙ্গে “উৎসাহ” সংস্থার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ বলেন-ছোট বেলা থেকে স্বপ্ন ছিলো,বড় হয়ে আমি একজন ডাক্তার হবো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফ্রি চিকিৎসা সেবা দিবো।কিন্ত পরবর্তী ডাক্তার হতে না পারলেও জনসেবার চিন্তা-চেতনা মন থেকে দূর করতে পারিনি।তাই এই চিকিৎসা সেবার ক্ষুদ্র প্রয়াস গ্রহন করেছি।তিনি আরো বলেন-পর্যায়ক্রমে এই কার্যক্রম কুষ্টিয়া জেলার প্রতিটা উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে দেয়া হবে।তবে অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ক্যাম্পেইন এর ব্যাপক খরচ মেটানো দুঃসাধ্য হলেও মূল কার্যক্রম একদিনের জন্যও থেমে নেই।

এই ক্যাম্পেইনের সেবা গ্রহীতা সালমা খাতুন জানান-গর্ভবতী ও প্রসুতী নারীদের জন্য গ্রাম পর্যায়ে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা গ্রহন খুবই দুর্লভ ব্যাপার।এ ক্ষেত্রে “উৎসাহ” সংস্থার নির্বাহী পরিচালক জাহিদ ভাইকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে