রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের ২শ’ ২৭ কিলোমিটার সীমান্তজুড়ে সড়ক নির্মাণ করা হবে। এতে রামু সেনানিবাসের ৬, ৯ ও ২৭ ফিল্ড রেজিমেন্ট অর্টিলারী, ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ান এবং ১৩ ও ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে কালার প্রদান করা হয়। তিনি আরো বলেন, আশা করছি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপপ্রাপ্ত রেজিমেন্ট কালারের মর্যাদা এবং সেনানিবাসের প্রতি জাতির আস্থা অটুট রাখার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে ইউনিটগুলো সদা সচেষ্ট থাকবে।

ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষা ও জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত থাকতে হবে এবং সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে বলেও জানান সেনাপ্রধান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে