নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলো আজ।
দুর্ঘটনায় হত্যার দায়ে চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে পাস হওয়ার এক বছর পর আইনটি কার্যকর করেছে সরকার। নতুন আইনে, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রথমে আপত্তি জানালেও, এখন এই আইন কার্যকর করতে সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন পরিবহন মালিক নেতারা।
এই আইন কার্যকর হওয়ায় সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি দুর্ঘটনা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























