ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা হাসপাতালে বহুদিনের কাংখিত প্যাথলজি ল্যাবরেটরিরউদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো.শাহ আলম।বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা হাসপাতালে বহুদিনের কাংখিত প্যাথলজি ল্যাবরেটরি উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.হানিফ মুন্সি,আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুপুর সাহা,পউপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা প্রমুখ।উপজেলা হাসপাতালে প্যাথলজি ল্যাবরেটরি উদ্বোধনের ফলে রক্ত,ডেঙ্গুসহ ১৮ধরনের বিভিন্ন পরীক্ষা করতে পারবে সাধারণ জনগণ। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো.শাহ আলম বলেন,উপজেলা হাসপাতালে প্যাথলজি ল্যাবরেটরি উদ্বোধনের ফলে আশুগঞ্জ উপজেলার মত একটি গুরুত্বপূর্ন উপজেলা হাসপাতাল অনেক এগিয়ে যাবে।যেখানে গরীব-অসহায় রোগীরা বিনামুল্যে সেবা পাবে।
এতে হাসপাতালে রোগীরা সংখ্যা অনেক বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














