আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে ফেনীর নুসরাত হত্যা মামলার রায়। এনডিটিভি, রয়টার্স, বিবিসি, সিএনএনসহ বিভিন্ন দেশের প্রথমসারির গণমাধ্যমগুলোয় জায়গা পেয়েছে এ খবর।

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটের প্রধান শিরোনাম হয়, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার দায়ে প্রধান শিক্ষকসহ ১৬ জনের মৃত্যুদণ্ড। বিবিসি জানায়, বাংলাদেশে অতি দ্রুত সময়ে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে, যেখানে সাধারণত যে কোন মামলার রায় পেতে কয়েক বছর লেগে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ‘যৌন হয়রানির মামলায় কিশোরীকে হত্যায় অভিযুক্ত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।খবর এসেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাতে। তারা খবরটিকে তৃতীয়  শিরোনাম করেছে। তাদের শিরোনাম ‘বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’। যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ লেখেছে , ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের দণ্ড’। ফরাসী বার্তাসংস্থা এএফপি নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এছাড়াও ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতের ঘাতকদের ফাঁসির এই আদেশের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইট টাইমস, কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজ,  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ফক্স নিউজ ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের অনেক গণমাধ্যম।

ডিবিসি থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে