মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা রাজনগর কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে কমিউনিটি বেইস্ড কেয়ার অপারেশন প্লান ও সাপোর্ট গ্রুপ দিনব্যাপি প্রশিক্ষন কার্যক্ররে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজনগর মাদ্রাসা প্রাঙ্গনে প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আরমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিসংখ্যান বিদ (স্বাস্থ্য) আকরাম হোসেন। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার কল্যান সহকারী নূর জাহান খাতুন, স্বাস্থ্য সহকারি তাসলিমা খাতুন, সহকারি শিক্ষক আফরোজা খাতুন , ওলিল মিয়া, বাদশা আলম প্রমূখ। কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সকল বিষয় তুলেন ধরেন রাজনগর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রভাইটার শফিকুল ইসলাম।
কমিউনিটি বেইস্ড কেয়ার অপারেশন প্লান ও সাপোর্ট গ্রুপ প্রশিক্ষন কার্যক্রমে ৫১ জন নারী-পুরুষদের প্রশিক্ষন দেওয়া হয়। দিনব্যাপি প্রশিক্ষন শেষে সমাপ্ত করবেন সিভিল সার্জন শামিম আরা নাজনীন।
মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














