বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদের জানাজা সম্পন্ন হয়েছে। বুয়েট কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ নিয়ে তার কুষ্টিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তার স্বজনেরা।
ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে, হত্যার ঘটনায় রাজধানীর চকবাজার থানায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন আবরারের বাবা।
পাশাপাশি বুয়েটের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তে এরইমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এর আগে, ময়নাতদন্ত শেষে আবরারের বাবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এসময় তার বাবা ছেলে হত্যার বিচার দাবি করেন।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























