জনবান্ধব পুলিশ গঠনে পুলিশ বাহিনীকে অগ্রপথিকের ভূমিকা পালন করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৫’ই সেপ্টেম্বর) রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডমিতে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা সংগ্রামে পুলিশের গৌরবাজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পদক ২০১১’ এ ভূষিত করেছি। আমার দৃঢ় বিশ্বাস, পুলিশের নবীন কর্মকর্তারাও তাদের পূর্বসূরীদের ন্যায় দেশপ্রেম, পেশাদারিত্ব ও অসীম সাহসিকতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করে যাবেন।

প্রধানমমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা অর্জনে পুলিশকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাই, জনগণের সেবার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে শান্তি, শৃঙ্খলা অব্যহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন, ‘প্রশাসনে ৪৯ হাজার পদ সৃষ্টি করা হয়েছে। পুলিশদের মান উন্নয়নে সকল সুযোগ সুবিধা চালু করা হয়েছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন ভাতা চালু করা হয়েছে। নতুন পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।সকাল সাড়ে ১০টায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।
পরে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে ট্রফি বিতরণ করেন। সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ, পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























