গ্রাহকসেবা প্রদানে ওয়াসাকে আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এজন্য ওয়াসার কার্যক্রমের ত্রুটি বিচ্যুতিগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিতে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন তিনি।

আজ শনিবার(১৪’ই সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে পানির বিল সংগ্রহে সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদানকারী ব্যাংকের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সময় স্থানীয় সরকার মন্ত্রী ওয়াসার কার্যক্রম আরো বেশি ডিজিট্যালাইজড করার উপর জোর দেন। সর্বোচ্চ সংখ্যক গ্রাহক সেবা প্রদানে শীর্ষ ১০টি ব্যাংককে সম্মননা দেয়া হয়। সম্মাননা পাওয়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের পদ্ধতি উদ্ভাবনের পরামর্শ দেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে