আজ বিকেল পাঁচটায় বসছে একাদশ সংসদের চতুর্থ অধিবেশন। মাত্র এক সপ্তাহ চলতে পারে এটি। প্রথম দিনে নাটক হতে পারে বিরোধী দলের নেতা নির্বাচন নিয়ে। কারণ এই পদে দুজনের নাম গেছে স্পিকারের কাছে। সুরাহা করতে কাল সংসদীয় দলের সভা ডেকেছে জাতীয় পার্টি।

প্রথম দিনের কার্যসূচির শুরুতেই থাকছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাব। এরপর তার ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
সংসদের চিফ হুইপ জানালেন, এবারের অধিবেশন খুব দীর্ঘ হবে না। এসব রীতি ছাপিয়ে যাবে জাতীয় পার্টির নাটকে। কারণ এবারই প্রথম বিরোধী দলের নেতা হতে চেয়েছেন দুজন। স্পিকারকে আলাদা চিঠি দেয়া হয়েছে জি এম কাদের ও রওশন এরশাদের পক্ষে।

জাতীয় পার্টির এ টানাপড়েন সংসদে কোন প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























