একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে আগামী ৮ সেপ্টেম্বর। চলতি বছরের ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে সংসদের তৃতীয় ও চলতি অর্থবছরের বাজেট অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়। সংবিধানের বিধি মতে, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























