আগামীকাল থেকে মিয়ানমারে ফেরার কথা রয়েছে রোহিঙ্গাদের। ফেরার তালিকায় থাকা ২১ পরিবারের শতাধিক সদস্যের মতামত নিয়েছে, জাতিসংঘ।

আজ আবারও মতামত নেয়া শুরু হয়েছে। এজন্য টেকনাফের কেরুনতলি ঘাট ও নাইক্ষংছড়ির ঘুমধুম সীমান্তে আলাদা দুটি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে বাংলাদেশে আশ্রয় নেয়া বেশীরভাগ রোহিঙ্গা নাগরিকত্ব ছাড়া দেশে ফিরতে রাজি নন। তাই বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের দেশে ফেরা শুরু হবে কি-না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

সম্প্রতি মিয়ানমার সরকার দেশে ফেরার জন্য তিন হাজার ৫৪০ জনের নামের তালিকায় পাঠায়। এর আগেও গেলো বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গাদের ফেরানোর জন্য দিনক্ষণ ঠিক ছিলো। কিন্তু রোহিঙ্গাদের আপত্তিতে তা ভেস্তে যায়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে