প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিশ্চিত করতে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশ-ভারত দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শংকর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও ভারতের সাথে অমীমাংসিত নানা ইস্যুসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।এর আগে সোমবার রাতে তিনদিনের সফরে ঢাকা পৌছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আাগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিকেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এস জয়শঙ্কর। এদিকে সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে