ঈদের ছুটিতে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে, এদিকে মহাসড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। ঢাকা থেকে বের হওয়ার প্রায় সবগুলো সড়কেই দীর্ঘ যানজট রয়েছে।
রাজধানীর কল্যাণপুর, গাবতলী, মহাখালী বাস টার্মিনাল দূরপাল্লার বাস বের হতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। একই অবস্থা নবীনগর, বাইপাইল, সাভার বাসস্ট্যান্ড এলাকায়। তবে গাজীপুরের চন্দ্রা ও চৌরাস্তায় যানজট কিছুটা কম। থেমে থেমে এসব সড়কে চলছে গাড়ি। একই অবস্থা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-বগুড়া মহাসড়কে। এছাড়াও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন থাকার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে যানবাহনের।
যানজটের কারণে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না বাসগুলো। ফলে ঢাকা থেকে নির্ধারিত সময়েও ছাড়ছে না গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























