ডেঙ্গু টেস্টের অতিরিক্ত ফি নেয়ায় রাজধানীর ইবনে সিনা ও ল্যাব এইড হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইবনে সিনাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডেঙ্গু রোগের পরীক্ষা নিয়ে প্রতারণা করায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা মহানগর হাকিম দিদার হোসেনের আদালতে ঢাকা বারের আইনজীবী রমজান আলী সরকার মামলাটি করেন।
অন্যদিকে, ডেঙ্গু টেস্টে বেশি অর্থ নেয়ায় ধানমন্ডির ল্যাব এইড হাসাপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তথ্যঃ বৈশাখী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














