ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য ও ইংরেজী বিভাগের প্রফেসর শাহিনুর রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনে প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক রয়েছেন বাণিজ্য অনুষদের ডিন (পদাধিকার বলে), বিজ্ঞান অনুষদের ডিন (পদাধিকার বলে), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলিনুর রহনমান, আল কোরআন বিভাগের অধ্যাপক ড. অবম সাইফুল ইসলাম সিদ্দিকী ও বায়োটেকনলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম শাহিনুর রহমানের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ তুলে একটি প্রেস কনফারেন্স করে এবং অবিলম্বে বিষয়টির তদন্ত দাবি করে। তদপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠিত হলো।
Probe committee-4
এই কমিটি যে দুটি বিষয়ে কাজ করবে তা হলো অধ্যাপক শাহিনুর রহমানের পিএইচডি অর্জনে প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ উথ্থাপিত হয়েছে তার সত্যাসত্য যাচাই করা এবং ্িপইেচডি প্রদান সংক্রান্ত সার্বিক কার্যপহ্নায় প্রশাসনিক কোন ত্র“টি-বিচ্যুতি হয়েছে কিনা তা চিহ্নিতকরণ।
কমিটিকে যথাশীঘ্রই সম্ভব তদন্ত করে রির্পোট প্রদান করতে বলা হয়েছে।
উল্লেখ্য,গত ১৬ মে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম শাহিনুর রহমানের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ তুলে একটি প্রেস কনফারেন্স করে। সংগঠন দুটি অভিযোগের সত্যা-সত্য প্রমানে বিশ্ববিদ্যালয়ের কতৃত্বকারী প্রতিষ্ঠান ইউজিসিকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার আহবান জানায়।
সংগঠন দুটি অভিযোগ করে যে শাহিনুর রহমানের ্িপএইচডি ডিগ্রি অর্জনে ভয়াবহ রকমের প্রক্রিয়াগত ত্র“টি রয়েছে।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে