‘সরল বিশ্বাস’ নিয়ে বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। এসময় দুদক চেয়ারম্যান জানান, মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের বড় কর্মকর্তারাও দুদকের তদন্তের তালিকায় আছেন।

সম্প্রতি গণমাধ্যমে ‘সরল বিশ্বাস’ শীর্ষক যে খবর প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে। তিনি দাবি করেন, এ বিষয়ে তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে গণমাধ্যমে।দুর্নীতি দমনে ‘আইনজীবি ও বিচার বিভাগের ভূমিকা’ শীর্ষক আলোচনায় দুদক চেয়ারম্যান জানান, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপির দুর্নীতির বিষয় খতিয়ে দেখছে কমিশন। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, ব্যবসায়ীরাও এ তালিকায় আছেন।

দুদকের সক্ষমতার ঘাটতি আছে স্বীকার করে তিনি জানান, প্রতিকূলতার পরও কাজ করছে কমিশন।দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রশ্নে ছোট বড় কাউকেই ছাড় দেয়া হবে না।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে