সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ১ম নামাজে জানাজা বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় মন্ত্রী, এমপি, দলের নেতাকর্মী, সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই শরীক হন। জানাজার পূর্বে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের সবার কাছে তার ভাইয়ের জন্য দোয়া চান। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ রাখা হবে সিএমএইচের হিমঘরে।

মঙ্গলবার বিকেলেই বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে এইচ এম এরশাদকে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে