রিকশা চলাচল বন্ধের প্রথম দিনেই রাজধানীর তিন সড়কে অনেকটাই শৃঙ্খলা ফিরেছে। ওইসব সড়কের ব্যস্ততম এলাকায় আগে যানজট থাকলেও আজকের চিত্র ছিল স্বাভাবিক। তবে, রিকশা বন্ধ করায় যাত্রী ও চালকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছন।
গাবতলী থেকে নিউমার্কেট, রাজধানীর ব্যস্ততম মিরপুর রোডের চিত্র এটি। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। যদিও এই সড়কটির বেশিরভাগ অংশই থাকতো রিকশার দখলে। আর এখন গলি থেকে প্রধান সড়কে রিকশার প্রবেশ ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কে ভ্রম্যমাণ আদালত থাকলেও তারা আইনি ব্যবস্থা না নিয়ে শুধু সতর্ক করেছেন রিকশা চালকদের। প্রগতি সরণির কুড়িল থেকে মালিবাগ রেলগেট হয়ে সায়দাবাদ, ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা বন্ধ থাকায় যানজট খুব একটা চোখে পড়েনি।
হঠাৎ রিকশা বন্ধ হওয়ায় নারী-শিশু ও বয়স্ক যাত্রীরা সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। তারপরও যানজট কমে যাওয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। প্রধান সড়কে রিকশা বন্ধ হয়ে যাওয়া আয় কমে যাওয়ার আশঙ্কা চালকদের। শৃঙ্খলার মধ্যে থেকে তারা প্রধান সড়কেও রিকশা চালাতে চান। ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি থেকে ঢাকা কলেজ পর্যন্ত রিকশার এমন আলাদা লেন, অন্য এলাকাতেও চান রিকশা চালকরা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























