দালালের খপ্পরে পড়ে কুষ্টিয়া সনো হাসপাতালের চিকিৎসক মোঃ আক্রামুজ্জামান মিন্টুর কাছে দশ বছরের শিশু ইমাকে চিকিৎসার জন্য নিয়ে আসে তার স্বজনরা।
তারা জানান, এই ডাক্তার কয়েকদিন ধরে বিভিন্ন রোগের চিকিৎসার নামে পরীক্ষা নিরীক্ষা করায়। সনো হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার নামে টাকার পর টাকা খরচ করালো কিন্তু ডাক্তার আকরামুজ্জামান মিন্টু কোন রোগ ধরতে পারলো না । তিনি হার্ডের রোগে আক্রান্ত এই শিশু কে সারাদিন নানা রকম চিকিৎসা প্রদান করে যখন দেখে শিশুটির অবস্থার অবনতি ঘটছে তখন ডাক্তার আকরামুজ্জামান মিন্টু রাত ১২ টার পর তাকে রিলিজ করে দেয়।
রোগীর স্বজনরা উপায়ান্তর না দেখে শিশুটি কুষ্টিয়া মান্নান হার্ড ফাউন্ডেশন হসপিতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান অনেক দেরি হয়ে গেছে। এখন রোগির অবস্থা খুবই আশঙ্কাজনক। এরপর চিকিৎসরা অনেক চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারিনি। অবশেষে নিস্প্রান শিশুটি সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























