ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও, আরো একবার হৃদয়ভঙ্গ হলো আফগানদের। ভারতের পর পাকিস্তানকেও হারের শঙ্কায় ফেলে, শেষ মুহূর্তের চাপের কাছে হেরে ৩ উইকেটের পরাজয় সঙ্গী হলো এশিয়ার নবীনতম দলটির।

জয়ের জন্য পাকিস্তানকে ২শ’২৮ রানের টার্গেট দিয়েছিলো আফগানিস্তান। এমন সাধারণ সংগ্রহ নিয়েও লড়াই জমিয়ে তোলে আফগান বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামানকে প্যাভিলিয়নে ফেরান মুজিবর রহমান। তবে দ্বিতীয় উইকেটে ইমামুল হক ও বাবর আজমের ৭২ রানের জুটিতে ধাক্কা সামলায় পাকিস্তান।টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে আফগানদের ম্যাচে ফেরান মোহাম্মাদ নবী। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাস্তিানকে আটকে রাখার পাশাপাশি উইকেট তুলে নিতে থাকেন আফগান বোলাররা।তবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে নিয়ে ৯২’র শিরোপা জয়ীদের ম্যাচে টিকিয়ে রাখেন ইমাদ ওয়াসিম। কিন্তু ৪৬তম ওভারে ১৮ রান দিয়ে আফগানদের ম্যাচ থেকে ছিটকে দেন অধিনায়ক গুলবাদিন নাইব। গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট নিয়ে শেষ চারের দৌড়ে টিকে রইলো পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আফগানদের। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় দলটি। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন আসগর আফগান ও নাজিবুল্লাহ জাদরান।৪৯ রানের দ্বায়িত্বশীল ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে