সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ আফগান দের বিপক্ষে ৬২ রানের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকলো টাইগারদের।

নিজেদের পরের দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার স্বাদ পাবে টাইগাররা।সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে সাকিবের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন সামিউল্লাহ সেনওয়ারি, ৪৭ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব। এছাড়া ২৪ রান করেন রহমত শাহ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে