ঢাকা, সোমবারঃ আন্ত:জেলা ব্যাডমিন্টন আম্পায়ারিং ও কোচেস ট্রেনিংয়ে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেছেন তথ্যসচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সভাপতি আবদুল মালেক।
সোমবার বিকেলে ঢাকায় ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পাঁচ দিনের এ আবাসিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপি’র সভাপতিত্বে তথ্যসচিব আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিতদের হাতে সনদ তুলে দেন। উল্লেখ্য, তথ্যসচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সভাপতি আবদুল মালেক সম্প্রতি ব্যাডমিন্টন এশিয়া’র প্রচার ও পুরস্কার পর্ষদের সহ-সভাপতি নির্বািচিত হয়েছেন।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ব্যাডমিন্টন খেলা ও আম্পায়ারিংয়ে জাতীয় পর্যায়ের প্রশিক্ষক যথাক্রমে মনোয়ার-উল-আলম বাবুল ও নুরুজ্জামান লিটনের তত্ত্বাবধানে ২১ জেলার ২১ জন প্রশিক্ষাণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে