কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মেঘনায় উপজেলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মেঘনার মানিকাচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব: সুবিদ আলী ভূইয়া এমপি।মেঘনা উপজেলার নির্বাহী অফিসার আফরোজা পারভীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার এবং আওয়ামীলীগের নেতৃ ও কর্মীবৃন্দ।

বালিকা ফাইনাল ম্যাচে মোগরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে লুটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয় অর্জন করে।

জাহাঙ্গীর আলম রতন
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে