পঞ্চম ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ২০টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত ১৬টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

বরগুনার তালতলীতে আওয়ামী লীগের রেজবি-উল-কবির জমাদ্দার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু। গাজীপুর সদরে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রীনা পারভীন।

এছাড়া, নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগ প্রার্থী জাহিদুল ইসলাম সুজন, গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু, সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আল আজাদ, নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ, পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ, শেরপুরের নকলায় স্বতন্ত্র প্রার্থী শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের আব্দুর রশীদ তালুকদার ইকবাল, রাজশাহীর পবায় আওয়ামী লীগ প্রার্থী মনসুর রহমান, রাজবাড়ীর কালুখালীতে স্বতন্ত্র প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটু, কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুশতাকুর রহমান, মাদারীপুর সদরে সতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান কালু খান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী নাসিমা লুৎফুর মুকাই আলী ও সিরাজগঞ্জের কামারখন্দে স্বতন্ত্র প্রার্থী এস এম শহীদুল্লাহ সবুজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, নোয়াখালী সদরে আওয়ামী লীগের একেএম সামসুদ্দিন জেহান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে