মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় এক ডাক্তারের অপচিকিৎসা বন্ধ ও তার শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ক্লিনিক মালিক সমিতির পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষুব্ধ মাগুরা বাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জাহান ক্লিনিকের মালিক ডা. মাসুদুল হকের বিরুদ্ধে নানা অপচিকিৎসার উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন ডা. বাবুল রশিদ, মাগুরা জেলা ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মিরাজ, উচ্ছ্বাস জামান রাব্বিসহ আরো অনেকে।এ সময় বক্তারা মাগুরা শহরে প্রতিষ্ঠিত জাহান ক্লিনিকের মালিক ও পরিচালক ডা. মাসুদুল হককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক আলি আকবর বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বিক্ষোভকারীদের।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে