আজও বৃষ্টিতে হানা দিয়েছে বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। তাই দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে।
বাংলাদেশ সময় বিকাল ৩ টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এ ম্যাচ নিয়ে বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।দুটি দলই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। এপর্যন্ত চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। অন্যদিকে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে ভারত।বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের রেকর্ড ভালো। বিশ্বকাপে এ পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে চারটিতে জিতেছে কিউইরা। আর তিন ম্যাচ জিতেছে ভারত।
ওয়ানডেতে এ পর্যন্ত ৯৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত ৪৯টি ম্যাচে জিতেছে, নিউজিল্যান্ড জয় পেয়েছে ৪৩টিতে।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














