বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়। এর আগে অস্ট্রেলিয়ার দেয়া ৩০৮ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে ২ রান। এর আগে, ওয়ার্নারের সেঞ্চুরির পরও ৩০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

টনটনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। সাবধানী শুরু করেন ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চ। সেট হয়ে উইকেটের চারপাশে শট খেলেছেন। উদ্বোধনী জুটিতে আসে ১৪৬ রান। ৮২ রান করে ফিঞ্চ ফিরলেও, সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।

আন্ত্রজাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এটি প্রথম সেঞ্চুরি অজি অপেনারের। কিন্তু দারুণ শুরুর সুযোগ কাজে লাগাতে পারেনি মিডল অর্ডার। ডেথ ওভারে আরো ভয়ংকর মোহাম্মদ আমির, নিয়েছেন পাঁচ উইকেট। শাহীন আফ্রিদীর শিকার দুই উইকেট।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে