স্টাফ রিপোর্টারঃ বানাবাড়ি তরুন সংঘের আয়োজনে রামগঞ্জের ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দলের অংশগ্রহনে সম্পন্ন হলো বানাবাড়ি ফুটবল প্রিমিয়ার লিগ ২০১৯।গত রবিবার ৯/৬/১৯ ফাইনাল খেলায় বানাবাড়ি টাইগার্স ফুটবল ক্লাব কে ৪-১ গোলে হারিয়ে বানাবাড়ি এভেঞ্জারস ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ওসি (তদন্ত) এ কে ফজলুল হক,বিশেষ অতিথি ছিলেন ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষিপুর সরকারি কলেজের সহ.অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল,বিশেষ অতিথি ৩ নং ভাদুর ইউনিয়ন পরিসদ চেয়্যারম্যান সবাইকে মাদকের বিরুদ্বে শপথ বাক্য পাঠ করান। সভাপতির বক্তব্যে জনাব হাসিবুল ছিদ্দিক রাসেল বলেন,গত ২০ বছরে এই ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকের মতো এত দর্শক ছিলনা।ভবিষ্যতে এই ধরনের ভালো উদ্যেগের সাথে থাকার আশ্যাস দেন তিনি।অনুস্টান সঞ্চালনায় ছিলেন ওয়ান ব্যাংকের সি.ম্যানেজার ও এভিপি মিজানুর রহমান।আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির জায়েদ,আব্দুর রহমান,রাসেদ,পারভেজ,তৌরিদ হাসান,সালাউদ্দিন,রাফাত,মামুন,সম্রাট,রিয়াদ,মিজান,মোবারাক,জহির ও অন্যান্য।এ ছাড়াও ঈদ আনন্দ আয়োজনের অংশ হিসেবে অনুস্টিত হয় র্যাফেল ড্র।
ভাদুর ইউনিয়নের এলাকাবাসির অংশগ্রহনে এই ঈদ আনন্দ আয়োজন সফলভাবে শেষ হওয়ায় আয়োজকরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজন করার আশা ব্যক্ত করেন।
সাইফুল স্বপন
লক্ষীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














