বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ওভালে অজিদের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। টস জিতে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ান ১১৭ রানের ইনিংস খেললে পাঁচ উইকেটে ৩৫২ রানের স্কোর গড়ে ভারত। ৩৫৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩১৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ভারতের ওপেনার শেখর ধাওয়ান।
বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। এমন ম্যাচ নিজেদেও আগুনে পারর্ফম্যান্সে জয় করে নিল ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা।ওভালে টস জিতে ব্যাটিং বেছে নিল ভারত। ওভালের ব্যাটিং স্বর্গে রানের বন্যা বইয়ে দিলেন দুই ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। শুরুতেই জল ঢেলে দিলেন অজিদের পেস অ্যাটাকের আগুনে। প্রথম উইকেটে যোগ করলেন ১২৭ রান। ৫৭ রানে ইনিংস খেলে ফিরলেন রোহিত।
তবে থামেননি ধাওয়ান। সাথে যোগ হলেন ভিরাট কোহলি। ছন্দে আনন্দে ব্যাট করে যোগ করলেন এই দুই ব্যাটসম্যান। ধাওয়ান তুলে নিলেন সেঞ্চুরি। এই জুটিতে যোগ হলো আরো ৯৩ রান। ধাওয়ান ১১৭ রানের ইনিংস খেলে আউট হলে ২২০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।এরপর ভিরাট কোহলি- হারদিক পান্ডিয়া যোগ করেন আরো ৮১ রান। তাতে ভারতের ইনিংসে পেরোয় ৩০০ রান। পান্ডিয়া ফিরে গেলে উইকেটে এসে ঝড় তোলেন ধোনি। খেলেন ২৭ বলে ৪৮ বলের টর্নেডো ইনিংস। ভিরাট কোহলি খেলেন ৮২ রানের ইনিংস। আর তাতেই ভারতের পুঁজি দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৫২ রান।
৩৫৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল অস্ট্রেলিয়া। দলীয় ৬১ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চ রান আউটের ফাঁদে পড়লে প্রথম উইকেট হারায় অজিরা। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন ওয়ার্নার ও স্মিথ। ৫৬ রানের ইনিংস খেলে ফেরেন ওয়ার্নাররাও। দলীয় ২০২ রানে ফেরেন ওসমান খাজা। স্মিথও ৬৯ রানের ইনিংস খেলে বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা। শেষ দিকে ক্যারি অপরাজিত রানের ইনিংস খেললে ৩১৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














