প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করছেন নগরবাসী। ঈদের ছুটি শেষে, কাল থেকেই শুরু হচ্ছে নিয়মিত কর্মদিবস। শনিবার ভোর থেকেই সদরঘাট,কমলাপুর ও বাসর্টামিনালে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়।
পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ স্বজনদের সঙ্গে ঈদ শেষে নির্বিঘ্নেই রাজধানীর সদরঘাট দিয়ে ফিরছেন। এপর্যন্ত অন্তত ৪০টি লঞ্চ ঘাটে নোঙ্গর করেছে। যাত্রীরা বলছেন, ছুটি কম থাকায় ও শনিবারই কর্মস্থলে যোগদানের জন্যই ফিরে এসেছেন তারা।
এদিকে, ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি নিয়েই ঢাকা ফিরছেন যাত্রীরা। মহাসড়কে যানজট কম থাকায়, বাসেও ঠিক সময়েই রাজধানীতে এসে পৌঁছাচ্ছেন নগরবাসী।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























