কুমিল্লা প্রতিনিধি।।  কুমিল্লা ঈদগায় বেড়ে উঠা সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঈদগায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এ প্রীতি ম্যাচে জাতীয় দলের সাবেক খেলোয়ারসহ স্থানীয় খেলোয়ারা অংশগ্রহন করে। সাবেক ক্রিকেটার টিমে জাতীয় দলের সাবেক খেলোয়ার ফয়সাল হোসেন ডিকেন্স, ওয়াসেলসহ কয়েকজন অংশগ্রহন করেন। এসময় জাতীয় দলের সাবেক খেলোয়ার ও বিসিবি’র কাউন্সিলর আহসান উল্লাহ হাসান উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ঈদ উপলক্ষ্যে কুমিল্লা ঈদগাহে বেড়ে উঠা ক্রিকেটারদের এক সাথে করা জন্য সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলার আয়োজন।

কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে