বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না শ্রীলংকা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো নিউজিল্যান্ড, কিউইদের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হার শ্রীলঙ্কার।

আগে ব্যাট করতে নেমে কিউই বোলিইং তোপে  ২৯ ওভার ২ বলে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় লংকানদের ইনিংস। বিপরিতে ১৩৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ ওভার ১ বলেই কোনও উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপস।এবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড লো স্কোরিং ম্যাচ। কিউইদের টস জয়ে লঙ্কানদের ব্যাটিং, ইংলিশদের ব্যাটিং পিচ কথা বলেনি শ্রীলঙ্কার হয়ে, তাই নিজেদের প্রথম ম্যাচে শেষ হাসি নিউজিল্যান্ডের।লঙ্কান ইনিংসের শুরু দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নের ৪ রানের ওপেনিং পার্টনারশিপ থেকে। থিরিমান্নেকে দিয়েই উইকেট ফেস্টিভ্যাল শুরু করেন কিউই বোলার ম্যাট হেনরি।

কুসালপেরেরা-করুনা রত্নের দ্বিতীয় উইকেট জুটির ৪২ রান। হেনরীর দ্বিতীয় শিকার ২৯ রান করা কুসাল, এরপর দলীয় ৪৬ থেকে ৬০ রান এর মাঝেই প্যাভিলিয়নে ফেরেন আরো চার ব্যাটসম্যান, কুসাল মেন্ডিসের গোল্ডেন ডাক, ধনাঞ্জয়ার ৪, এক্সপেরিয়েন্স অঞ্জেলো ম্যাথ্যুসের শুন্য, জীবন মেন্ডিসের ১ রান যোগ হয় লঙ্কান স্কোর বোর্ডে।সতীর্থদের আসা যাওয়ার মাঝে অধিনায়ক করুনারত্নে তুলে নেন নিজের হাফ সেঞ্চুরী, ৫২ রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে তাকে সঙ্গ দেয়ার মত ছিলোনা কেউই, লঙ্কান ইনিংস ১৩৬ রানে গুটিয়ে যাওয়ার পেছনের কারিগর ম্যাট হেনরি আর লকি ফার্গুসন নেন সমান তিনটি করে উইকেট।

২৯ ওভার ২ বলে অল আউট শ্রীলঙ্কার দেয়া ১৩৭ রানের টার্গেট নিউজিল্যান্ড টপকে যায় ১৬ ওভার ১ বলে। মার্টিন গাপটিল আর কলিন মানরোর ১৩৭ রানের জুটি, ৮ চার ২ ছক্কায় গাপটিলের ৭৩ আর ছয় ওভার বাউন্ডারী ও এক বাউন্ডারীতে মানরোর ৫৮। শ্রীলঙ্কার পরাজয় নিশ্চিত ১০ উইকেটে।

তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে