উদ্বোধনী মঞ্চে দুর্দান্ত ইংল্যান্ড। বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যের পর আর্চার ঝড়ে বিধ্বস্ত সাউথ আফ্রিকা, স্বাগতিকদের জয় ১০৪ রানে।

ওভালে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইমরান তাহিরের দ্বিতীয় বলে আউট হন জনি বেয়ারস্টো। এরপর শতরানের জুটিতে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান জেসন রয় ও জো রুট। ফিফটি পেয়েছেন মরগ্যান। শেষ দিকে স্টোকসের ৮৯ রানে ৩০০ ছাড়ায় ইংলিশদের স্কোর।জবাবে আর্চারের বাউন্সারে শুরুতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশিম আমলা। ক্যাচ দিয়েছেন এইডেন মার্করাম ও ফাফ দু প্লেসি। ৬৮ রান কোরে প্লাঙ্কেটের বলে ফিরেছেন কুইন্টন ডি কক।

এরপর ডার ডাসেনের ফিফটিতে কোনরকমে দুশো ছাড়িয়েছে প্রোটিয়ারা। ২৭ রানে ৩ উইকেট শিকার আর্চারের। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা বেন স্টোকস।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে