বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮০ শতাংশ শিশুর জন্ম হয় সিজারে, অপ্রয়োজনীয় সিজারের বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন বলেন, সরকারি হাসপাতালে মায়েদের ৩০ শতাংশ সিজার হয়। কিন্তু বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হলেই সিজারের প্রয়োজন পরে।প্রয়োজন ছাড়া সিজারের প্রমাণ পাওয়া গেলে চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তিনি বলেন, অপ্রয়োজনীয় সিজারে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে।
বর্তমানে প্রতি লাখে ১৭২ জন মারা যান উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মাতৃমৃত্যুর হার কমলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














