প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়। ট্রাইনেশন সিরিজের ফাইনাল নিশ্চিতে আয়ারল্যান্ডকে হারালে কাজটা সহজ হয়ে যাবে। তবে এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। শুরুর ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন সহ-অধিনায়ক।আজ ম্যালাহাইডে ম্যাচ শুরু বেলা পৌনে চারটায়।

মর্নিং শোজ দ্য ডে অনেক সময় এই সত্যটা মিথ্যে হতে সময় লাগে না। ক্লনটার্ফ এ কে ভেবেছিলো দিনশেষে জয়োল্লাস করবে মাশরাফীর দল। একটা সময় হাতের মুঠোয় থেকে সরে যাওয়া ম্যাচে দারুণ কামব্যাক বাংলাদেশের। মাশরাফী, সাইফুদ্দিন, সাকিবদের সম্মিলিত অ্যাটাকে নিয়ন্ত্রণ আসে। ব্যাটিংয়ে মধুর সমাপ্তি দেন তামিম-সৌম্য-সাকিবরা।প্রথম জয়ে আপারহ্যান্ডে টিম টাইগার্স। ওই ম্যাচ থেকে অনেক কিছুই পাওয়ার আছে। হয়তো ভুল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা জয়ে তৃপ্তির সুযোগ নেই। তিন দলই একটা করে ম্যাচ খেলেছে। এক জয় বাংলাদেশ ও উইন্ডিজের। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই ফাইনাল সহজ হয়ে যাবে মাশরাফীদের।

টাইগারদের টানা সূচি। ইনজুরি চিন্তা মাথায় আছে ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ডের বিপক্ষে উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনা কম। মুস্তাফিজের খরুচে বোলিংয়ে সুযোগ হতে পারে রুবেলের।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে