নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ পালিত হয়েছে। আজ বুধবার (০৮ মে) সকালে উকিলপাড়াস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে
জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়।
দুপুর শহরের জিলা স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীটি কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ,নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট নওগাঁ জেলা ইউনিটের সভাপতি ফজলে রাব্বী (বকু)র সভাপতিত্বে অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সাধারন সম্পাদক এ.কে.এম. নাজমুল হক (মন্টু), পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক (সনি), অ্যাডঃ সরদার সালাউদ্দিন মিন্টু, বিভাস মজুমদার (গোপাল), শ্রী প্রতাব চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, সারোয়ার তানজিদ, নারগীস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, নওগাঁ ইউনিটের পক্ষ থেকে নওগাঁ সদর হাসপাতালের ২৭৫ জন রোগীর মাঝে, খাবার স্যালাইন, ডেটল, টিস্যু,সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরন করেন।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














