ট্রাইনেশন সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্য হিলস ক্রিকেট ক্লাবে টস হেরে ফিল্ডিং করছে মাশরাফীর দল, প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওলভসের সংগ্রহ দুই উইকেটে ৮৭ রান।

১৫ রান করা ওপেনার জেবি টেক্টরকে ফেরান রুবেল হোসেন। ওয়ান ডাউনে নামা জে শেননকে ফেরান সাকিব। আইপিএল থেকে ফিরে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ আছে এই অলরাউন্ডারের সামনে। নতুন বল দুই প্রান্তে শুরু করেন রুবেল ও তাসকিন।প্রথম স্পেলে পাঁচ ওভঅরে ২৬ রান দিয়েছেন রুবেল, পাঁচ ওভারে ২৮ রান দিয়ে উইকেট শূন্য তাসকিনের।

প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফীদের ট্রাইনেশন চ্যালেঞ্জ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে