নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিয়াম ল্যাবটারী উচ্চ বিদ্যালয় শালুকা দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিয়াম ল্যাবটারী উচ্চ বিদ্যালয় শালুকা দ্বীমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মৌসুমীর পরিচালক এরফান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন, ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমোকলেছুর রহমান।
এই কাবাডি প্রতিযোগিতায় নওগাঁর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























