পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ‘কম্পিউটার সায়েন্স প্রিমিয়ার লিগ (সিএসপিএল) সিজন-১’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ২৩শে এপ্রিল মঙ্গলবার, পাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে। টুর্নামেন্ট এ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে পাইথন ওয়ারিয়রস এবং রানার্স আপ হয়েছে আনরিয়েল সিক্সারস ।

সিএসপিএল সিজন-১ এ ৪ টি টিম অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্ব থেকে সেরা দুইটি টিম ফাইনাল খেলার সুযোগ পায়। গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করে পাইথন ওয়ারিয়রস। এবং আনরিয়েল সিক্সারস ১টি ম্যাচ টাই, একটি ম্যাচ পরাজিত ও একটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে। ফাইনাল এ টস এ জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাইথন ওয়ারিয়রস এর অধিনায়ক রকিব হাসান। এবং ব্যাটিং এ নেমে দুর্দান্ত ব্যাটিং এ ১২ ওভারে ১০২ রানের একটি বিশাল ইনিংস খেলে মাত্র ২ উইকেট হারিয়ে। অপর দিকে আনরিয়েল সিক্সারস ব্যাটিং এ নেমে শুরুতেই উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায়। এবং ১২ ওভার শেষে অলআউট হয়ে যায় ৭৬ রান করে যেখানে দুর্দান্ত বল করে ৫ উইকেট ছিনিয়ে নেয় রাকিব। এবং ২৬ রানের জয় পায় পাইথন ওয়ারিয়রস। ম্যান অফ দ্য ফাইনাল হয় পাইথন ওয়ারিয়রস এর পক্ষে ৫ উইকেট নেয়া রাকিব।
পুরো টুর্নামেন্ট এ দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স ধরে রেখে চার ম্যাচ এ ৫৩ রান ও ১৩ টি উইকেট আদায় করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন পাইথন ওয়ারিয়রস এর অধিনায়ক রকিব হাসান। খেলা শেষে চ্যাম্পিয়ন টিম অধিনায়ক রকিব হাসান ও রানার্স আপ টিম অধিনায়ক আবু রায়হান এর হাতে ট্রফি তুলে দেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক কিসলু নোমান, সহকারি অধ্যাপক নিয়াজ ইমতিয়াজ, সহকারি অধ্যাপক খালিদ বিন ইসলাম, সহকারি অধ্যাপক সুবীর সাহা ও প্রভাষক তৌকির আহমেদ। উল্লেখ্য, ৪ টি টিম ছিল পাইথন ওয়ারিয়রস, আনরিয়েল সিক্সারস, লিনাক্স সুপার কিংস ও ট্রোজান হর্স।
আকরাম নয়ন,
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














