ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সারাদেশের সাথে ঝিনাইদহেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন প্রদর্শণ করা হয়। এসময় ঝিনাইদহ-মাগুরা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, সদর হাসাপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্যসেবা শেষ হবে আগামী ২০ এপ্রিল।

জাহিদুর রহমান তারিক
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে