মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর হাসপাতালের একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় আতংকিত হয়ে সিড়ি দিয়ে নামার সময় ওলিয়ার রহমান নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের এমার্জেন্সীতে কর্তব্যরত ডাক্তার অমর প্রসাদ জানান, আজ বৃহস্পতিবর বিকাল ৫ টার দিকে পুরাতন ভবনের এক্সে রুমে আগুন লেগে পুরা হাসপাতালে ধোয়ার সৃষ্টি হয়। আগুনের খবরে মুহূর্তের মধ্যে রোগী ও তার স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে আতং সৃষ্টি হয়। এ সময় আতংকিত হয়ে পুরাতন ভবনের ৩য় তলার শ্বাসকষ্ট জনিত রোগে ভর্তি রোগী মাগুরা সদর উপজেলার টেংঙ্গাখালী গ্রামের ওয়ালিয়ার রহমান (৭০) সিড়ি দিয়ে নামার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

মাগুরা দমকল কর্মী আমিন আলী জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে হাসপাতালের এক্সে রুমে আগুন লাগলে দ্রুততম সময়ে তা নিয়ন্ত্রন করা হয়।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে