ইবি প্রতিনিধিঃ ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯ এর মশাল সোমবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌছায়। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯ এর মশাল গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল।
উল্লেখ্য যে, গত ১৭ মার্চ হতে “বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়কে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের তত্বাবধানে দেশের ৬৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প এর পর্দা উঠে। মাসব্যাপী চলা এ আসরে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, সুইমিং, সাইক্লিং, সাতার, টেবিল টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিচ্ছে।
উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প একটি মাইলফলক সৃষ্টি করেছে। একটি সন্ত্রাস, জঙ্গীবাদ মুত্ত সমাজ বির্নিমাণে এই জাতীয় উদ্যোগের কোন বিকল্প নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহৎ আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুব ও ক্রীয়া মন্ত্রনালয়কে ধন্যবাদ জানাই।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














