কুমিল্লা প্রতিনিধি ।। ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ এ শ্লোগানে কুমিল্লায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে।
রোববার সকালে নগরের কান্দিরপাড় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কায্যালয়ে এস শেষ হয়।সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা: মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএ সাধারণ সম্পাদক ডা: আতাউর রহমানসহ আরো অনেকে।
র্যালী ও আলোচনা সভায় জেলার স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা, এনজিওসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ১৯৪৮ সালের ৭ এপ্রিল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবসটি উদযাপিত হয়ে আসছে।
তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














