কুমিল্লা প্রতিনিধি ।। কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে ১২তম প্রভাতি ইন্স্যুরেন্স কাপ গল্ফ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, মেজর জেনারেল আহম্মদ তাবরেজ সামস চৌধুরী এনডিসি,পিএসসি রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গল্ফ ক্লাবের শতাধিক গল্ফার অংশ নেন ।এসময় প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মামুন, ময়নামতি গল্ফক্লাবের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদসহ সেনানিবাসের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে