কুমিল্লা প্রতিনিধি।। “সহায়ক প্রযুক্তির ব্যাবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তির অীধকার” প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কুমিল্লা জিলা স্কুলে গিয়ে শেষ হয়। কুমিল্লা জিলা স্কুল অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জাতীয় সমাজকল্যান পরিষদের সদস্য পাপড়ি বসু।

তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে