যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশে আজ ২৪ মার্চ রোববার পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস।
১৮৮২ সালের এ দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার ও এ রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে থাকে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে এনটিপির মাধ্যমে দেশে দুই লাখ ৬৭ হাজার ২৭৬ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে।
পাশাপাশি সরকারিভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














