ইবি প্রতিনিধিঃ ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে  ৪৫-৭০ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল। নটরডেম বিশ্ববিদ্যালয়ের ইনডোরে আজ শনিবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের অধিনায়ক সিদরাতুলমুনতাহা সঙ্গীত বলেন, আমরা ফাইনাল খেলায় বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে অতীতের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ণ রেখে চলছি এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। তিনি সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২০মার্চ ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় সেশন-২ এ দেশের ১২টি সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে