ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া ক্রিকেটাররা দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১০টা ৪০ মিনিটে পৌঁছান তামিম-মুশফিকরা। তাদের সাহস দিতে আসেন বিসিবি সভাপতি, প্রতিমন্ত্রী ও অন্যান্য কর্তারা। এ’সময় ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দেন কোচ ও অধিনায়ক।

এভাবেই নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন টেস্ট দলের অধিনায়ক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার ঘটনায় ভাগ্যগুণে বেঁচে যান জাতীয় দলের ক্রিকেটাররা।দেশে ফিরেও তাদের চোখে মুখে ছিল সেই আতঙ্ক, সঙ্গে ভ্রমণক্লান্তি। তবে ঠিক সময়ে ঠিক পদক্ষেপই নিয়েছে বিসিবি। টেস্ট বাতিল করে ক্রিকেটারদের ফিরিয়ে এনেছে দেশে। এখন তাদের বিশ্রামে যাওয়ার নির্দেশ বোর্ড সভাপতির।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় স্তম্ভিত পুরো বিশ্ব। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন না ঘটে সেই আহ্বান হেডকোচের।বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ওপর যেন কোন চাপ না পড়ে, এখন সেই দিকেই খেয়াল রাখছে ক্রিকেট বোর্ড।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে